ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

নিজ দলের কেউ হলেও ছাড় নেই,মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি খোকনের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ১৮৩ বার দেখা হয়েছে

oplus_0

মাদারীপুর  প্রতিনিধি: মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের উদ্দেশ্যে হুশিয়ারি দিয়ে বলেছেন,যদি সম্মান নিয়ে বাঁচতে চান তাহলে এখনো সময় আছে মাদক ছেড়ে ভাল হয়ে যান আর তা-না হলে কিন্তু মাদক ব্যবসায়ীর বাড়িতে বড় করে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হবে আর তাতে লেখা থাকবে এটা মাদক ব্যবসায়ীর বাড়ি আমার নিজ দলের কেউ হলেও ছাড় দেয়া হবেনা।
শুক্রবার (৮ মে) বিকেলে কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে খাসেরহাট বাজারে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিসুর রহমান খোকন তালুকদার আরো বলেন,আমরা তিন ভাবে নজরদারি করছি যেমন,মাদক ব্যবসায়ী,রাজনৈতিক কর্মী, প্রশাসনের সদস্য(পুলিশ)সহ কেউ মাদকের সাথে জড়িত থাকলে ছাড় দেওয়া হবেনা।দয়া করে ভালো হয়ে যান, সবাইকে বলছি এই সমাজকে বাঁচান এদেশের মানুষকে বাঁচান।
এসময় বাঁশগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী,সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি,বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৫ জেলে জীবিত উদ্ধার

নিজ দলের কেউ হলেও ছাড় নেই,মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি খোকনের

প্রকাশিত : ০৯:০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬