ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

দেবীদ্বারে মাদক সেবনের আসরে পুলিশের হানা, আটক- ৩

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৬৮ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি: দেবীদ্বারে মাদক সেবন ও বিক্রয়কালে ৩ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (১০ মে) ভোর সাড়ে ৪টায় উপজেলার বড়শাঘর ইউনিয়নের ছোটশালঘর গ্রামের আলী হোসেন ব্যাপারী বাড়ির প্রবাসী কামাল হোসেন খানের বাড়িতে এ ঘটনাটি ঘটে।
দেবীদ্বার থানার এসআই অজয় চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি কামাল হোসেনের ঘরে পুলিশ হানা দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক ক্রেতা পালিয়ে গেলেও ৩ জনকে ৩০ পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক রবিবার বেলা ২টায় কোর্ট হাজতে চালান করা হয়।

আটকরা হলেন- ছোটশালঘর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে কামাল হোসেন খান (৪৪), একই গ্রামের আবুল কাসেম ভূঁইয়ার ছেলে মো. রনি ভূঁইয়া (২৪) এবং ইউছুফপুর ইউনিয়নের ইউছুফপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. শামিম (২৫)।
দেবীদ্বার থানার ওসি (তদন্ত) মো. ইমাম হাসান বলেন, ‘টহল পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করে আদালতে পাঠিয়েছি।’

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটা থেকে পায়রা পর্যন্ত ৩০ কিলোমিটারজুড়ে গণমানববন্ধন ৬ লেন সড়কসহ নানা দাবিতে দক্ষিণাঞ্চলের জন স্রোত

দেবীদ্বারে মাদক সেবনের আসরে পুলিশের হানা, আটক- ৩

প্রকাশিত : ০৯:০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬