ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

শার্শার নাভরন-সাতক্ষীরা সড়কে কাভার্ট ভ্যানের ধাক্কায় দুই মটর সাইকেল আরোহী নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের উলাশী এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১১ মে) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার উলাশী ইউনিয়নের খালপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে তুজাম (৫০) এবং ছিদ্দিকুর রহমানের ছেলে শাহিন (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তুজাম ও শাহিন একটি মোটরসাইকেলে করে উলাশী বাজার থেকে বাগআঁচড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে উলাশী কালি মন্দীর এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান পাশ কাটানোর সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।
ঘটনাস্থলেই তুজামের মৃত্যু হয়। পরে স্থানীয়রা অন্যজনকে  উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে  শাহিন নামে অন্যজন ও মারা যান।
নাভারন হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন।
এদিকে একই এলাকায়  দুইটা তাজা প্রাণ ঝরে যাবার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

মাউশির নতুন নির্দেশনা শিক্ষকদের মে মাসের বেতন ও ঈদ বোনাস নিয়ে

শার্শার নাভরন-সাতক্ষীরা সড়কে কাভার্ট ভ্যানের ধাক্কায় দুই মটর সাইকেল আরোহী নিহত

প্রকাশিত : ১২:০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬