ঢাকা ০৩:১০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

কিশোরগঞ্জে “অটিজম কোন সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান” এই স্লোগানে ১৯ তম বিশ্ব অটিজম দিবস পালিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:২৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৫৬ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি: ‘অটিজম কোনো সীমাবদ্ধতা নয় প্রতিটি জীবন মুল্যবান’ প্রতিপাদ্যকে সামনে রেখে  ১৯তম বিশ্ব  অটিজম সচেতনতা দিবস উদযাপিত হয়েছে ।

বুধবার (১৩ মে) দিবসটি উপলক্ষে সকালে সরকারী বালিকা শিশু সদনের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কিশোরগঞ্জ এর যৌথ আয়োজনে ও নিউরো ডেপলাপমেন্ট প্রতিষ্ঠা সুরক্ষা ট্রাস্ট, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন,বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো:তোফাজ্জল হো সেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান খান, সিভিল সার্জন ডা. অভিজিত শর্মা , এডিসি জেনারেল মিজাবে রহমত। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন প্রতিবন্ধী শিক্ষার্থী মুজিবুর রহমান জয়, গীতা পাঠ করেন কারিগরি প্রশিক্ষক ভারতী ভৌমিক।

জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো:শহীদুল্লাহর পরিচালনায় এতে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী,জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক-২ শাহনাজ পারভীন, সদরের সমাজসেবা অফিসার মুহাম্মদ মঈনুর রহমান মনির, প্রতিবন্ধী সেবা ও সাহায্যে কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী, সেবা গ্রহীতার অভিভাবক মাকসুদা সীমা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন ছেলেদের মধ্যে মেয়েদের তুলনায় চারগুণ বেশি অটিজম শনাক্ত হয়।
বিশ্ব অটিজম সচেতনতা দিবস শুধুমাত্র একটি দিবস নয়, এটি একটি সামাজিক আন্দোলন। এই দিনে সবাই মিলে অটিজম আক্রান্ত ব্যক্তিদের পাশে দাঁড়ালে এই শিশুদের একটি সুস্থ, স্বাভাবিক জীবনদান সম্ভব।

বছর ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়। এ বছর ওই সময় ঈদুল ফিতরের সরকারি ছুটি থাকায় আজ ১৩ মে  কিশোরগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন হয়।
এসময় সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বুদ্ধি ও অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয় এবং সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, অটিস্টিক শিশুদের অভিভাবকবৃন্দ, সংবাদকর্মীবৃন্দ, সুধীবৃন্দ ও সংশ্লিষ্ট অংশীজন সভায় উপস্থিত ছিলেন।

১২ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ পেয়েছে ৫৮ পাবলিক বিশ্ববিদ্যালয়

কিশোরগঞ্জে “অটিজম কোন সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান” এই স্লোগানে ১৯ তম বিশ্ব অটিজম দিবস পালিত

প্রকাশিত : ০৯:২৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬