কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দির মোহাম্মদপুর ইউনিয়নের দরাজখোলা গ্রামে বুধবার (১৩মে) সকাল ১১টায় জাঁকজমক ভাবে ৩৩তম কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়। প্রধান হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল খায়ের। মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদ দুলাল চেয়ারম্যান সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মেহেদী হাসান, দরাজখোলা গ্রামের সমাজসেবক ও জমিদাতা মোহাম্মদ মনজুরুল হাসান ভূঁইয়া, আমেরিকা প্রবাসী মোঃ আখতারুজ্জামান ভূঁইয়া, আব্দুল বারেক মীর, সাবেক চেয়ারম্যান মোতালেব হোসেন,মেম্বার সেলিম মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আল-আমিন ভূঁইয়া ।

অতিথিবৃন্দরা বলেন, প্রান্তিক এলাকায় প্রাথমিক চিকিৎসার জন্য কমিউনিটি ক্লিনিক। এ ক্লিনিকের দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিলাম আপনাদের স্বাস্থ্যসেবার লক্ষ্যে আপনারা দেখে রাখবেন। অতিথিবৃন্দরা আরো বলেন কমিউনিটি ক্লিনিকের স্টাফদের সার্বিকভাবে সবাইকে সহযোগিতা করবেন পাশে থাকবেন এই কামনা করছি। এছাড়া এ কমিউনিটি ক্লিনিক উদ্বোধনের পূর্বে প্রাথমিকভাবে কমিউনিটি ক্লিনিকে যা যা দরকার দরাজখোলা গ্রামের সমাজসেবক ও জমিদাতা আলহাজ্ব মনজুরুল আলম ভূঁইয়া নিজঅর্থায়নে ক্লিনিকে উপহার দেন। আমেরিকা প্রবাসী আখতারুজ্জামান ভূঁইয়া এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, এলাকায় মাদক এখন ক্যান্সারে পরিণত হয়েছে তাই আপনার সন্তানদের লক্ষ্য রাখবেন কোথায় থাকে কি করে এ দায়িত্ব আপনাদের শুধু পুলিশের উপর নির্ভর করলে চলবে না। আপনারা এ কমিউনিটি ক্লিনিকের দিকে সার্বিকভাবে লক্ষ্য রাখবেন আমরাও এ ক্লিনিকের পাশে রয়েছি। ডাক্তার হাবিবুর রহমান বলেন কোন অভিযোগ থাকলে আমাদের জানাবেন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব আমরা সব সময় আপনাদের সেবায় নিয়োজিত রয়েছি।এ সময় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান ইউপি চেয়ারম্যান দুলাল মিয়াকে প্রধান উপদেষ্টা করে ও স্থানীয় মেম্বার সেলিম মিয়াকে সভাপতি করে ও সমাজসেবক মঞ্জুরুল আলম ভুইয়াকে সহ সভাপতি করে ১৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 






















