ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

পবিপ্রবির অধ্যাপক ড. মামুন অর রশিদ ববির নতুন ভিসি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৪০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

জাহিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ পদোন্নতির দাবিতে শিক্ষকদের অসহযোগ আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে অব্যাহতি দিয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
ববির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত ভিসির দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে ববি শিক্ষকরা পদোন্নতির দাবিতে গত ২০ এপ্রিল থেকে লাগাতার আন্দোলনে নামেন। এতে ফাইনাল পরীক্ষা, পাঠদানসহ সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে স্থবিরতা দেখা দেয়। এরই মধ্যে উপাচার্যকে অব্যাহতি দেওয়ায় শিক্ষক আন্দোলনেও কিছুটা ভাটা পড়েছে। আজ বৃহস্পতিবার রাতে আন্দোলনরত শিক্ষকরা পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
ববির ২৫ বিভাগের মধ্যে একমাত্র আইন বিভাগ বাদে প্রত্যেকটিতেই সেশনজট চলছে। শিক্ষকদের টানা আন্দোলনে এ শংকা আরও তীব্র হয়েছে। বর্তমানে উপাচার্যের অব্যাহতির ঘটনাকে এ সংকট সমাধানের সুযোগ হিসেবে মনে করছেন ভুক্তভোগী শিক্ষার্থীসহ আন্দোলনকারী শিক্ষকরা।

জনপ্রিয় সংবাদ

পবিপ্রবির অধ্যাপক ড. মামুন অর রশিদ ববির নতুন ভিসি

প্রকাশিত : ০৯:৪০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬