ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

বিটিআরসিতে টেলিকম মেলা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

‘ডিজিটাল জীবনধারা : সংযোগে স্থিতি, সহনশীলতায় শক্তি’ প্রতিপাদ্যে রোববার (১৭ মে) বাংলাদেশে উদযাপিত হতে যাচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস-২০২৬। দিবসটি উদযাপন উপলক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে শুরু হচ্ছে দুদিনব্যাপী বিশেষ ‘টেলিকম মেলা’।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে, যেখানে দেশের টেলিযোগাযোগ খাতের আধুনিক প্রযুক্তি, সেবা ও ডিজিটাল রূপান্তরের নানা দিক প্রদর্শন করা হবে।

জানা গেছে, রোববার সকাল ৯টায় বিটিআরসি ভবনে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) রেহান আসিফ আসাদ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জনাব কাজী আনোয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী।

আর উদ্বোধনী পর্বে স্মারক ডাক টিকিট উন্মোচন এবং আইটিইউ মহাসচিবের ভিডিও বার্তা প্রদর্শন করা হবে। দিবসের দ্বিতীয় ভাগে দুপুর আড়াইটায় একই স্থানে ‘ডিজিটাল জীবনধারা: সংযোগে স্থিতি, সহনশীলতায় শক্তি’ শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। বিটিআরসির মহাপরিচালক (এসএম) ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হকের স্বাগত বক্তব্যের পর সেমিনারে তিনটি গুরুত্বপূর্ণ মূল প্রবন্ধ (কি-নোট) উপস্থাপিত হবে।

এতে ‘ডিজিটাল অর্থনীতি’ বিষয়ে জেডটিই কর্পোরেশন বাংলাদেশের ডেপুটি চিফ টেকনিক্যাল অফিসার জনাব সৈয়দ মো. সামসুর রহমান, ‘ডিজিটাল পেমেন্ট’ বিষয়ে বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল মোনিরুল ইসলাম (অব.) এবং ‘অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি’ বিষয়ে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশিদ বক্তব্য রাখবেন।

একই সঙ্গে বিটিআরসির কমিশনার মাহমুদ হোসেনের সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশ নেবেন বিডিজবসের সিইও এ কে এম ফাহিম মাশরুর, রবি আজিয়াটার চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম, ইন্টারক্লাউডের সিইও হাসিবুর রশিদ এবং শিখোর সিইও শাহীর চৌধুরী।

আগামী ১৭ ও ১৮ মে (রোববার ও সোমবার) বিটিআরসি ভবনে দুদিনব্যাপী টেলিকম মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

চট্টগ্রামের ৮০ শতাংশ জলাবদ্ধতা কমবে ডিসেম্বরের মধ্যেই: প্রতিমন্ত্রী

বিটিআরসিতে টেলিকম মেলা

প্রকাশিত : ০২:০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬