জাহিদুল ইসলাম,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ ভিসির পদত্যাগের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) টানা সপ্তম দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে।
জানা গেছে, গত ১১ মে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় ভিসির পক্ষ নিয়ে বহিরাগতদের হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনার প্রতিবাদ এবং হামলার বিচার দাবিতে আন্দোলনে নামেন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।
আন্দোলনকারীরা উপাচার্যের পদত্যাগ দাবি করে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা চলছে। হামলার ঘটনার পর শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে।
এদিকে টানা কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ক্লাস-পরীক্ষাসহ প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

ডেস্ক রিপোর্ট 






















