ঢাকা ০১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

সারা দেশে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৫০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৫৬ বার দেখা হয়েছে

জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত সারাদেশে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ আয়োজন করছে ভূমি মন্ত্রণালয়। মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তিনি আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করবেন। জেলা, উপজেলা, বিভাগীয় পর্যায়ের পাশাপাশি জাতীয় পর্যায়ে ঢাকার তেজগাঁওয়ে ভূমি ভবনে একযোগে এই মেলা অনুষ্ঠিত হবে।

সোমবার দুপুরে সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়৷ ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ বছরের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও অটোমেটেড ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং ভূমিসেবা বিষয়ে নাগরিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে ধাপে ধাপে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, অনলাইনে খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহ, ডাকযোগে ভূমিসেবা এবং ডিসিআর ফি অনলাইনে পরিশোধের মতো সেবা চালু করা হয়েছে। ফলে নাগরিকরা ঘরে বসেই নির্ধারিত ফি পরিশোধ করে প্রয়োজনীয় ভূমিসেবা গ্রহণ করতে পারছেন।

মন্ত্রণালয় বলছে, ভূমিসেবা মেলার মাধ্যমে নাগরিকরা হয়রানিমুক্তভাবে সেবা গ্রহণের পাশাপাশি অটোমেটেড ভূমিসেবা সম্পর্কে সম্যক ধারণা পাবেন। এতে জনগণ ডিজিটাল সেবা গ্রহণে আরও উৎসাহিত হবেন এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জাতীয় পর্যায়ে ভূমি ভবনে ভূমি মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার পক্ষ থেকে পাঁচটি স্টল থাকবে। এছাড়া ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় ও মহানগরের সার্কেল অফিসগুলোর পক্ষ থেকে থাকবে ১৫টি স্টল। প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে স্থাপন করা হবে ২০টি করে ভূমিসেবা স্টল।

জনপ্রিয় সংবাদ

এআই সমন্বিত গবেষণা কার্যক্রমের উদ্বোধন

সারা দেশে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা

প্রকাশিত : ০৮:৫০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬