ঢাকা ১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

খুলনায় আলোর মিছিলের সহযোগিতায় বিলুপ্তপ্রায় ‘ভুবন চিল’ উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

খুলনা প্রতিনিধি: খুলনার রূপসা উপজেলা থেকে একটি বিপন্ন প্রজাতির ভুবন চিল উদ্ধার করা হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর মিছিল’ ও বন্যপ্রাণী উদ্ধার কর্মীদের যৌথ প্রচেষ্টায় পাখিটিকে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে নেওয়ার এই উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

গত রবিবার (১৭ মে) বিকেলে একটি সংবাদের ভিত্তিতে ‘আলোর মিছিল’-এর দপ্তর সম্পাদক ও বন্যপ্রাণী উদ্ধার কর্মী সজল কুমার বিশ্বাস রূপসার আইচগাতী ইউনিয়নের ৪নং সিংহেরচর গ্রামে পৌঁছান। সেখানে তিনি স্থানীয় দুই কিশোর রাজু ও ফাইজুল হকের কাছে ভুবন চিলটি দেখতে পান। পাখিটির উদ্ধারকারী কিশোর রাজু জানায়, চিলটি যখন মাত্র ২০-৩০ দিন বয়সী ছিল, তখন থেকেই সে এটিকে শখ করে পোষা প্রাণী হিসেবে লালন-পালন করছিল। সজল কুমার ওই কিশোরদের পাখিটির পরিবেশগত গুরুত্ব ও বন্যপ্রাণী আইনের বিষয়টি বুঝিয়ে বললে তারা চিলটিকে হস্তান্তর করতে রাজি হয়।

পাখিটি হস্তান্তরের সময় সজল কুমার বিশ্বাস স্থানীয় বাসিন্দাদের প্রকৃতির ভারসাম্য রক্ষায় চিল জাতীয় শিকারী পাখির ভূমিকা ও বন্যপ্রাণী আইনের প্রয়োজনীয়তা সম্পর্কে বুঝিয়ে বলেন। তিনি আশ্বস্ত করেন যে, পাখিটির সুচিকিৎসা ও নিরাপদ পুনর্বাসনের জন্য এটিকে দ্রুত খুলনায় অবস্থিত বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে প্রেরণ করা হবে।
উদ্ধার অভিযানে আরও উপস্থিত ছিলেন ‘আলোর মিছিল’ কেন্দ্রীয় কমিটির প্রতিবেদক মোঃ মিনহাজ মোর্শেদ। তিনি স্থানীয় যুবকদের প্রকৃতির ভারসাম্য রক্ষায় পাখিদের ভূমিকা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করেন। গ্রামের কয়েকজন গণ্যমান্য মুরুব্বির উপস্থিতিতে কিশোররা পাখিটিকে বন্যপ্রাণী উদ্ধার কর্মীদের হাতে তুলে দেয়। পরিবেশবাদীরা আশা করছেন, সুস্থতা নিশ্চিত হওয়ার পর পাখিটিকে দ্রুতই আবার মুক্ত আকাশে অবমুক্ত করা হবে।

জনপ্রিয় সংবাদ

জঙ্গল সলিমপুরে রাষ্ট্রের ভেতর রাষ্ট্র হতে দেওয়া হবে না: এসপি মাসুদ

খুলনায় আলোর মিছিলের সহযোগিতায় বিলুপ্তপ্রায় ‘ভুবন চিল’ উদ্ধার

প্রকাশিত : ০২:০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬