ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

কালকিনিতে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে ভূমি সেবা মেলার উদ্বোধন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে “ভূমি সেবা মেলা”-র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ উল আরেফীন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “ভূমি সেবা জনগণের দোরগোড়ায় সহজে ও স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাব-রেজিস্ট্রার এহসানুল হাবিব, কালকিনি থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম, পৌর ভূমি কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী লিমন হোসেন এবং ইউনিয়ন ভূমি কর্মকর্তা রেবেকা সুলতানা আলো।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, সংবাদকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মেলায় অংশ নেন।সংশ্লিষ্টরা জানান, মেলা থেকে নাগরিকরা ই-নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদানসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা ও পরামর্শ সরাসরি গ্রহণ করতে পারবেন।

দাউদকান্দিতে তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন

কালকিনিতে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে ভূমি সেবা মেলার উদ্বোধন

প্রকাশিত : ১২:০৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬