ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

দাউদকান্দিতে তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
কুমিল্লা প্রতিনিধি: জনসাধারণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে এবং ভূমি ব্যবস্থাপনাকে আরো আধুনিক ও স্বচ্ছ ও সহজলভ্য করতে মঙ্গলবার( ১৯ মে) সকাল ১০ টায় দাউদকান্দি  উপজেলা ভুমি অফিস প্রাঙ্গণে তিনদিন ব্যাপী ভূমি সপ্তাহ উপলক্ষে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার। দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার ভুমি রেদওয়ান ইসলাম এক ব্রিফিংয়ে বলেন ,’জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ প্রতিপাদ্যকে সামনে রেখে ৩ দিনব্যাপী মেলার এই আয়োজন।
এ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার জেলার বিভিন্ন স্থানে অনলাইনে নামজারি আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদান, লিজমানি জমা, ই-পর্চা সংগ্রহসহ নানা ধরনের ডিজিটাল ভূমিসেবা প্রদান করা হবে। এছাড়াও ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে গণশুনানি, সেবা বিষয়ক সেমিনার, সচেতনতামূলক আলোচনা সভা, সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়াই দ্রুত ও সহজে সেবা পান, সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে জনগণের আস্থা অর্জন করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
তিনি আরও বলেন, ভূমি অফিসগুলোকে দুর্নীতিমুক্ত, গতিশীল ও প্রযুক্তিনির্ভর করতে সরকার নিরলসভাবে কাজ করছে এবং এই মেলার মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি সেবা গ্রহণের সুযোগ পাবেন।

দাউদকান্দিতে তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন

দাউদকান্দিতে তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন

প্রকাশিত : ০৯:০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬