ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

দুমকিতে ক্রমান্বয়ে জমে উঠছে কোরবানির বাজার, দশ স্হানে হাটের অনুমতি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:২৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ৪৬ বার দেখা হয়েছে

দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে কোরবানি উপলক্ষে স্থানীয় ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থে ১০টি অস্হায়ী গবাদি পশুর হাট বসানোর অনুমতি দিয়েছে উপজেলা প্রশাসন।
সুত্রে জানাগেছে, উপজেলার ৫টি ইউনিয়নের জনসাধারণের পবিত্র ঈদুল আজহার গরু, ছাগল, মহিষ ক্রয় বিক্রয় করতে উপজেলার একমাত্র স্হায়ী বাজার মুরাদিয়া বোর্ড অফিস বাজার ছাড়াও অতিরিক্ত আরো দশ স্হানে হাটের ইজারা প্রদান করা হয়েছে।
হাটগুলো হলো পাঙ্গাশিয়া ইউনিয়নের পাঙ্গাসিয়া মাদ্রাসা ব্রিজ সংলগ্ন হাট, ধোপার হাট ও হাজীর হাট। লেবুখালী ইউনিয়নের লেবুখালী নতুন বাজার পায়রা সেতু সংলগ্ন হাট ও ইউনিভার্সিটি স্কয়ার পায়রা পয়েন্টের দক্ষিণ পাশে। আঙ্গারিয়া ইউনিয়নের দুমকি সাতানী কালভার্ট বাজার, বাহেরচর ফেরিঘাট ও জলিশা কদমতলা হাট। শ্রীরামপুর ইউনিয়নের দুমকি নতুন বাজার বালুর মাঠ ও তালুকদার বাজার। এসকল বাজার সপ্তাহে দু’দিন বিকেলে বসে।
কোরবানি উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে গো- হাট বসানোর কারনে যারা কোরবানি দিবেন এবং যে সকল ক্ষুদ্র ও মাঝারি খামারিরা গবাদি পশু বিক্রি করেবেন উভয়ের সুবিধা হবে বলে আশা করছেন উদ্যোক্তারা।

অপরদিকে ইতিমধ্যে এলাকার এসব হাট বাজার ক্রমান্বয়ে জমজমাট হতে শুরু করেছে।
তবে হাট ইজারাদাররা জানান, একদিকে যেমন মালিকরা গরুর দাম হাঁকছেন অপরদিকে ক্রেতাদেরও দরদাম করতে দেখা যাচ্ছে। আঙ্গারিয়া ইউনিয়নের বাহেরচর ফেরিঘাট হাটের ইজারাদার মোঃ মহিবুল্লাহ বলেন, এলাকার ক্রেতা -বিক্রেতাদের সুবিধার্থে মুলত হাট বসানো হয়েছে। সপ্তাহে সোম ও শুক্রবার দু’দিন হাট বসানো হয়েছে। এখানে পার্শ্ববর্তী এলাকা থেকেও ক্রেতা বিক্রেতা আসছে। আশা করি কোরবানি যত ঘনিয়ে আসবে বেচাকেনাও তত বাড়বে। পাইকার জাফর খান বলেন, ছোট বড় বিভিন্ন ধরনের গরু সংগ্রহ করে উপজেলার বিভিন্ন হাটে বিক্রির জন্য নেয়া হচ্ছে। আশা করি এবার ভালো বেচাঁকেনা হবে এবং লাভবান হওয়ার আশা করি।
আসন্ন কোরবানিতে গবাদি পশুর হাট গুলোতে নিরাপদে কেনাবেচার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তৎপর বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় নদীগর্ভে বিলীন শতাধিক বসতভিটা

দুমকিতে ক্রমান্বয়ে জমে উঠছে কোরবানির বাজার, দশ স্হানে হাটের অনুমতি

প্রকাশিত : ০২:২৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬