কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বারে ফুলের শ্রদ্ধা ভালোবাসা আর নানা আয়োজনে অশ্রুসিক্তে প্রাথমিক বিদ্যালয়ের অবসরে আসা এক প্রাধান শিক্ষককে বিদায় সংবর্ধনা দিয়েছেন স্থানীয়রা। ফুল সজ্জিত গাড়িতে করে বাড়ি পৌঁছে দিয়েছেন আয়োজকরা।
বুধবার (২০ মে) দুপুরে ওই আয়োজনটি ছিল উপজেলার উনঝুটি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা অবসর জনিত বিদায় সংবর্ধনার। উনঝুটি আদর্শ পাঠাগার, বিদ্যালয় ও স্থানীয়দের উদ্যোগে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। অবসরে যাওয়া বিদায়ি শিক্ষকের গোলাম মোস্তফা উনঝুটি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ১৭ বছর দায়িত্ব পালন করেন।

বিদায়ি শিক্ষককে ফুলের শ্রদ্ধায়, ভালোবাসায় এবং অশ্রুসিক্তে স্মৃতিচারণ এবং আবেগমাখা মানপত্রপাঠের মধ্য দিয়ে বিদায়ী শিক্ষককে সম্মাননা ক্রেস্টসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন। একই সাথে উনঝুটি গ্রামের অবসরপ্রাপ্ত ১৫ শিক্ষককের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।পরে ফুল সজ্জিত একটি প্রাইভেট কারে করে প্রিয় শিক্ষকের. গোলাম মোস্তফাকে তার নিজ গ্রামের বাড়ি মধুমুড়ায় পৌঁছে দেন। ৯ নং গুনাইঘর উত্তর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারমান্যান মো. গোলাম মহিউদ্দিন জয়নালের সভাপতিত্বে এবং মো. ইসমাইলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আমেরিকা প্রবাসী, বিএনপি ঢাকা গুলশান থানার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও ঢাকা তিতুমির কলেজ ছাত্র সংসদের সাধারন সম্পাদক (জিএস) আব্দুল আউয়াল খান। বিশেষ অতিথি ছিলেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক রাহেলা মজুমদার, মো. কামরুজ্জামান ভূঁইয়া, মো. মফিজুল ইসলাম, সেলিনা আক্তার, সৈয়দা জামিলা বেগম, খোরশেদ আলম খান, তোফায়েল হোসেন খান, মিজানুর রহমান, সাংবাদিক মো. আবুল কালাম আজাদ প্রমূখ।

ডেস্ক রিপোর্ট 






















