ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

চট্টগ্রামে কর্ণফুলীতে যৌথ অভিযানে ৯ অবৈধ বাল্কহেড জব্দ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৫১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে যৌথ অভিযানে ৯টি অবৈধ বাল্কহেড জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বাল্কহেড মালিকদের কাছ থেকে ২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বুধবার (২০ মে) দিনব্যাপী কোস্ট গার্ড পূর্ব জোন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও নৌ পুলিশের সমন্বয়ে কর্ণফুলী নদীতে এ যৌথ অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (২১ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশের প্রধান সমুদ্রবন্দর হিসেবে চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী চ্যানেলের নিরাপত্তা ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অভ্যন্তরীণ নৌরুটে বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে পণ্য পরিবহনে নিয়োজিত কোস্টার, লাইটার ও ট্যাংকারের নিরাপদ চলাচলের স্বার্থে বহিঃনোঙ্গরসহ কর্ণফুলী চ্যানেলে অননুমোদিত বাল্কহেড চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে ৯টি অবৈধ বাল্কহেড জব্দ করা হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাল্কহেড মালিকদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। পরে মুচলেকা নিয়ে বাল্কহেড ও সংশ্লিষ্ট ক্রুদের ছেড়ে দেওয়া হয়।

চট্টগ্রামে কর্ণফুলীতে যৌথ অভিযানে ৯ অবৈধ বাল্কহেড জব্দ

প্রকাশিত : ০৯:৫১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬