ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

গাজীপুরে পুরস্কৃত হলেন শ্রেষ্ঠ পুলিশ অফিসারগন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে
গাজীপুর পুলিশ লাইন্স ড্রিল শেডে বৃহস্পতিবার ২১ মে গাজীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন। পুলিশ সুপার এসময় উপস্থিত অফিসার ও ফোর্সেদের বিভিন্ন সুবিধা-অসুবিধা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেন এবং ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। অফিসার ও ফোর্সের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।
সভা শেষে পুলিশ সুপার গত এপ্রিল মাসের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলায় শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কার প্রদান করেন।পুরস্কার প্রাপ্তরা হলেন শ্রেষ্ঠ সার্কেল অফিসার ক্যাটাগরীতে সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মোঃ মেরাজুল ইসলাম, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ক্যাটাগরীতে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মোঃ সহিদুল ইসলাম পিপিএম, শ্রেষ্ঠ এসআই(নিরস্ত্র) কালিয়াকৈর থানার  মোঃ জাহাঙ্গীর আলম, শ্রেষ্ঠ ক্লুলেস হত্যা মামলা রহস্য উদঘাটনকারী অফিসার এসআই (নিরস্ত্র) কালিয়াকৈর থানার মোঃ আলমগীর, শ্রেষ্ঠ এএসআই (নিরস্ত্র) শ্রীপুর থানার হারন অর রশিদ, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার টিএসআই মোঃ আঃ রহিম খানসহ প্রত্যেক শ্রেষ্ঠ অফিসারদেরকে ক্রেস্ট  এবং নগদ অর্থ প্রদান করেন।
কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবু খায়ের,  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান (বিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মাহবুবুর রহমান, লিপি রানী সিনহা সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টরগণ এবং বিভিন্ন ফাঁড়ীর ইনচার্জ, বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সসহ  জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে পুরস্কৃত হলেন শ্রেষ্ঠ পুলিশ অফিসারগন

প্রকাশিত : ১১:০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬