ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

আড়াই কোটি টাকার বিদেশি মদসহ গ্রেপ্তার ৫ চট্টগ্রামে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের বিদেশি মদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৪৪৮ লিটার বিদেশি মদ জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. জসীম শেখ (৩০), আশীষ কান্তি নাথ (৪৮), আল এমরান (৪২), ওমর ফারুক (৪৩) ও আজহারুল ইসলাম সরকার (৪৪)।

বুধবার (২৭ মে) দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর রোডের শেষ মাথায় জামাল স্টোরের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে জানানো হয়, সহকারী পুলিশ কমিশনার (এলআইসি) মোহাম্মদ শরীফুল আলম চৌধুরী সুজনের নেতৃত্বে বাকলিয়া থানার বিশেষ অভিযান টিম এ অভিযান চালায়। জব্দ হওয়া বিদেশি মদের আনুমানিক মূল্য প্রতি লিটার ১০ হাজার টাকা হিসেবে মোট ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

আড়াই কোটি টাকার বিদেশি মদসহ গ্রেপ্তার ৫ চট্টগ্রামে

প্রকাশিত : ১২:০৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬