ঢাকা ০১:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ময়মনসিংহে ট্রেনের ছাদ থেকে ছিটকে চাকায় কাটা পড়ে যুবক নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৩৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ১৫৩ বার দেখা হয়েছে

ময়মনসিংহে জামালপুরগামী চলন্ত কমিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) দুপুরে নগরীর সানকিপাড়া ইটাখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল মিয়া (৩২) জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দপরপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি ঢাকায় একটি দেয়াল ঘড়ি তৈরির কারখানায় কাজ করতেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি নগরীর সানকিপাড়া এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে থাকা রুবেল মিয়া অসাবধানতাবশত নিচে পড়ে যান। এতে ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ওসি আকতার হোসেন আরও বলেন, নিহতের পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ময়মনসিংহে ট্রেনের ছাদ থেকে ছিটকে চাকায় কাটা পড়ে যুবক নিহত

প্রকাশিত : ০৫:৩৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬