ঢাকা ১১:২৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

কলাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা,আটক ৩

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৫০:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে
কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়ায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে তাজুল ইসলাম (১৬) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তাজুল ইসলাম ওই গ্রামের ফারুক হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১১টা থেকে ১২টার দিকে মাছুয়াখালী গ্রামের কিশোর গ্যাং সদস্য রিয়াদ (১৭), সজীব খান (১৭) ও হৃদয় মোল্লা (১৮) তাজুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। হামলার পর তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
পরে স্থানীয়রা গুরুতর আহত তাজুল ইসলামকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো: হামিদুল হক জানান, ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধ, আধিপত্য বিস্তার বা ব্যক্তিগত শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। অভিযুক্তদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জনপ্রিয় সংবাদ

কলাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা,আটক ৩

প্রকাশিত : ০৯:৫০:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬