ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৩১:২৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে
নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদরের নতিবাড়ী এলাকায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ আবু ত্বহা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করে এলাকাবাসী।
নিহত শিশু আবু ত্বহা সদর উপজেলার ১নং চওড়া বড়গাছা ইউনিয়নের নতিবাড়ী কাঞ্চনপাড়া ময়দানপাড়া এলাকার বাসিন্দা। সে নীল এগ্রো ফিডের হাসানুর রহমানের বড় ভাতিজা রানার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে শিশুটি নিখোঁজ হয়। বিষয়টি জানাজানি হলে, পরিবারের সদস্য ও স্থানীয়রা শিশুটিকে খুঁজতে শুরু করেন। পরে সন্ধ্যার দিকে নতিবাড়ী এলাকার একটি পুকুরের পানিতে শিশুটির লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা মরদেহ উদ্ধার করে।
জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত : ০৮:৩১:২৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬