ঢাকা ১০:৩২ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬

নলছিটিতে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৩৪:০০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে
বরিশাল প্রতিনিধি: ঝালকাঠীর নলছিটি উপজেলার মোল্লাহাট ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের উদ্যোগে দুই দিনব্যাপী বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার ও রবিবার আয়োজিত এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ঈদের শুভেচ্ছা বিনিময়, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এ অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে মোল্লাহাট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে উপস্থিত অতিথিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষার বিষয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ নেয়ামুল করিম, অ্যাডভোকেট বি.এম. আমিনুল ইসলাম এবং মাওলানা জাকির হোসেন খান।
অনুষ্ঠানের আয়োজক ও মোল্লাহাট ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ কামাল উপস্থিত অতিথি ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ঈদ পুনর্মিলনীর এ আয়োজন পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক বন্ধন এবং ঐক্যের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।
দুই দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন
জনপ্রিয় সংবাদ

নলছিটিতে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশিত : ০৮:৩৪:০০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬