ঢাকা ০৫:২২ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬

দুমকিতে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৩৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

জাহিদুল ইসলাম,দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খেলায় লেবুখালী সানরাইজ শাওন স্মৃতি সংসদকে ৩-১ গোলে হারিয়ে আঙ্গারিয়া একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শনিবার (৩১ মে) বিকেল সাড়ে ৪টায় দুমকি এ কে মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. জসিম উদ্দিন শম্ভুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক ও উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. মজিবুর রহমান।

উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. হারুন-অর-রশিদ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় তাঁতি দলের যুগ্ম সাধারণ সম্পাদক জে এম আনিসুর রহমান, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপু, সাবেক সহ-সভাপতি ও বর্তমান কমিটির সদস্য মো. ফোরকান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম হাওলাদার এবং অন্যতম সদস্য মো. জহিরুল ইসলাম খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
ফাইনাল ম্যাচে আঙ্গারিয়া একাদশ দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ৩-১ গোলের ব্যবধানে লেবুখালী সানরাইজ শাওন স্মৃতি সংসদকে পরাজিত করে শিরোপা অর্জন করে।

দুমকিতে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশিত : ০৯:৩৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬