বরিশাল প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় পিকআপ ভ্যানকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পরে গেছে যাত্রীবাহি পরিবহন।
এতে নারী, পুরুষ ও শিশুসহ কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। খবরপেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছেন।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, সোমবার (১ জুন) ভোরে মহাসড়কের আশোকাঠী নামক এলাকায় বরিশালগামী চাঁদনী ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব-১১-৩১৮৮) একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি স্ব-মিলের মধ্যে ঢুকে পরে। এতে নারী-পুরুষ ও শিশুসহ কমপক্ষে ১৪ জন আহত হয়।

খবরপেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত যান দুইটি জব্দ করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ডেস্ক রিপোর্ট 






















