ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ দোকানপাট

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:২০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম জোরদার করতে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। একই সঙ্গে সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জা সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।

এ ছাড়া চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে। নির্দেশনাটি আজ থেকেই কার্যকর করতে বলা হয়েছে।

সোমবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করে বিদ্যুৎ বিভাগ।

এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল।

তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে সাময়িকভাবে সেই সময়সীমা রাত ১০টা পর্যন্ত বাড়ানো হয়েছিল।

সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ দোকানপাট

সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ দোকানপাট

প্রকাশিত : ১২:২০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬