ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬

ব্রাজিল ভক্তদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা ভোলায়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৩১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

আসন্ন ফুটবল বিশ্বকাপের উন্মাদনা মেতেছেন ভোলার ফুটবল ভক্তরা। প্রিয় দলকে সমর্থন জানাতে ৫০০ ফুটের দীর্ঘ পতাকা ও নানা রঙেঢঙে নেচে-গেয়ে ব্রাজিল সমর্থকরা বর্ণাঢা মোটর শোভাযাত্রা করেছেন। তাদের সকলের কণ্ঠেই ছিল ৬ষ্ঠ বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয়। এছাড়া বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিতে কাজ করবে ব্রাজিল, এমনটাই প্রত্যাশা আয়োজক ও সমর্থকদের।

সোমবার (১ জুন) বিকেল ৪টা থেকে পূর্বঘোষিত শোভাযাত্রার অংশ হিসেবে গায়ে জার্সি, মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে, হাতে বাংলাদেশ ও ব্রাজিলের পতাকা এবং মোটরসাইকেল ও খোলা ট্রাক নিয়ে ভোলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে জড়ো হতো থাকেন নানা বয়সী ব্রাজিল সমর্থকরা।

এরপর সেখান থেকে বিকেল সাড়ে ৪টার দিকে কয়েকশত মোটরসাইকেল ও ৫টি ট্রাক নিয়ে তারা বেরিয়ে কালিনাথ রায়ের বাজার চত্বর হয়ে ভোলা সদর রোড প্রদক্ষিণ করে যুগীরঘোল মোড় ঘুরে কালিবাড়ি রোডসহ প্রায় ৮ কিলোমিটার সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি।

এর আগে,শোভাযাত্রা চলাকালে শহরের জিয়া সুপার মার্কেট ও কে জাহান মার্কেট এলাকায় রাস্তায় দাঁড়িয়ে শোভাযাত্রায় থাকা কয়েকজন ব্রাজিল সমর্থকদের সেভেন-আপ দেন আর্জেন্টিনা সমর্থকরা এবং উভয় দলের সমর্থকরা মেতে উঠেন হাসি ঠাট্টায়।

ব্রাজিল সমর্থক মো. রনি বলেন, আর্জেন্টাইন সমর্থকরা সবসময় জার্মানির হয়ে কথা বলে। যখন আমরা ব্রাজিল সমর্থকরা বলি আমাদের ৫টা বিশ্বকাপ আছে, তখন তারা বলে ওইটা বাপ দাদার আমলের। তারাও ভুলে গেছেন যে, তাদের ও বাপ দাদার আমলে একজন ছিল যে হাত দিয়ে গোল দিয়ে প্রতারণার মাধ্যমে বিশ্বকাপ জিতেছিল।

মেহেদী হাসান বলেন, ব্রাজিল ফুটবল দলকে সারাবিশ্বের আতংক বলা হয়। সেটা সবাই জানে শুধুমাত্র আর্জেন্টিনা সমর্থকরা জানেন না। তারা এটাও বুঝে না যে, ৫ বড় নাকি ৩ বড়।

ফাহিম খান বলেন, আমরা নম্র ভদ্র সুশীল সমাজের যারা আছি তারাই ব্রাজিল ফুটবল দলের সমর্থন করি। ব্রাজিলের মধ্যে সবসময় ভদ্রতা বজায় থাকে। অন্যান্য দলের মধ্যে সেটি নেই। তারা হাত দিয়ে গোল করে কাপ ছিনিয়ে নেয়। আমাদের দল ওইরকম ছিনতাই রাহাজানি করে না দেখেই আমরা ব্রাজিল সমর্থক।

এদিকে অতনু করঞ্জাই ও মো. বাচ্চু নামে দুই প্রবীণ ব্রাজিল ফুটবল দলের সমর্থক বলেন, নান্দনিক ফুটবলের জনক ব্রাজিল। বিশ্ব ফুটবলে যত তারকা খেলোয়াড়ের জন্ম হয়েছে তার অধিকাংশই ব্রাজিলে। আমরা বিশ্বাস করি ব্রাজিলের প্রতি আমাদের সমর্থন বাংলাদেশ ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যেতে কাজ করবে ব্রাজিল।

আয়োজক তরিকুল ইসলাম কায়েদ প্রতিপক্ষ আর্জেন্টাইন সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ব্রাজিল ঝড়ে ভোলা কাঁপছে। ব্রাজিল নামক নান্দনিক ফুটবল দলকে সবাই সমর্থন করে। আসন্ন বিশ্বকাপ উপলক্ষ্যে দলকে সমর্থন জানাতে ও ভোলাতে আমাদের ব্রাজিল দলের সমর্থক গোষ্ঠীর সংখ্যা জানান দিতেই মূলত আজকের এই আয়োজন। শোভাযাত্রা লোকে লোকারণ্য হয়েছে।

তিনি আরও বলেন, আজকের এই শোভাযাত্রা মাধ্যমে বিপক্ষ দলের প্রতি অনুরোধ করব, যে দলের খেলোয়াড়রা মাদকাসক্ত হয়ে ধরা পড়েছে এবং যারা পায়ের ফুটবল হাত দিয়ে খেলে তাদেরকে ‘না’ বলুন।

ব্রাজিল ভক্তদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা ভোলায়

প্রকাশিত : ০৫:৩১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬