ঢাকা ১০:২০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬

কমলগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:২২:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের সোনারগাঁও (বলরামপুর) গ্রামে রমজান আলী (৪২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) ভোরে নিজ বসতঘরের বারান্দায় তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নিহত রমজান আলী সোনারগাঁও গ্রামের মৃত আনছার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং কিছুদিন আগে অসুস্থ অবস্থায় দেশে ফিরেছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, রমজান আলী ও তাঁর স্ত্রী আফিয়া বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। সম্প্রতি তাঁদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে, যাতে দু’জনেই আহত হন। স্ত্রী আফিয়া বেগম প্রথমে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। অন্যদিকে, রমজান আলীও চিকিৎসা শেষে নিজের বাড়িতেই ছিলেন। মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা ঘরের বারান্দায় তাঁর নিথর দেহ ঝুলতে দেখেন।
খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ পারভেজ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মো. মাসুদ পারভেজ বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল মুমিন জানান, রমজান আলী একজন সাবেক প্রবাসী ছিলেন। তাঁর দাম্পত্য জীবনে কিছু সমস্যা চলছিল বলে শোনা যাচ্ছিল। তবে ঠিক কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন, তা নিশ্চিত নয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, পারিবারিক কলহের বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কমলগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৯:২২:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬