ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে নতুন সাফল্য, দেশের সেরা দশে পবিপ্রবি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:১৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

দুমকি প্রতিনিধি: আন্তর্জাতিক গবেষণা ও শিক্ষা মূল্যায়ন সংস্থা সিমাগো ইনস্টিটিউশন র‍্যাঙ্কিংয়ে (এসআইআর) ২০২৬ সালে দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১০ম স্থান অর্জন করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। একই সঙ্গে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ২য় স্থান অর্জন করে নতুন সাফল্যের নজির গড়েছে এই বিশ্ববিদ্যালয়টি।

প্রকাশিত র‍্যাঙ্কিং অনুযায়ী, গবেষণা কার্যক্রম, উদ্ভাবন এবং সামাজিক প্রভাবের বিভিন্ন সূচকে মূল্যায়নের ভিত্তিতে এ অবস্থান নির্ধারণ করা হয়েছে। এবার সিমাগো র‍্যাঙ্কিংয়ে পবিপ্রবি দেশের বেশ কয়েকটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলেছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে গবেষণামূলক প্রকাশনা, আন্তর্জাতিক জার্নালে অবদান এবং একাডেমিক কার্যক্রমের মানোন্নয়নের ফলে পবিপ্রবির এই অর্জন সম্ভব হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়টি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে যাচ্ছে।

এই অর্জনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিশ্ববিদ্যালয়ের এ সাফল্য নিয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অভিনন্দন জানিয়েছেন।

স্পেনভিত্তিক সিমাগো ইনস্টিটিউশন র‍্যাঙ্কিং বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা সক্ষমতা, উদ্ভাবন এবং সামাজিক প্রভাব মূল্যায়নের মাধ্যমে প্রতিবছর এই তালিকা প্রকাশ করে থাকে।

আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে নতুন সাফল্য, দেশের সেরা দশে পবিপ্রবি

আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে নতুন সাফল্য, দেশের সেরা দশে পবিপ্রবি

প্রকাশিত : ১১:১৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬