মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে বাস চাপায় আয়শা নামের তিন বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার বিকেলে ঘন্টাব্যাপি ঢাকা-বরিশাল মহাসড়কের পৌর এলাকার ভূরঘাটা বাসষ্ট্যান্ডে বিক্ষুদ্ধ জনতা ট্যায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এতে করে ১০ কিঃমিঃ মহাসড়কে যানযটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পরে সাধারন যাত্রীরা। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
পুলিশ প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, ডাসার উপজেলার গোপালপুর এলাকার বনগ্রামের ইতালী প্রবাসী আবুল ঘরামীর শিশুকন্যা আয়সাকে কোলে নিয়ে তার দাদা মোতালেব মেম্বার ভূলঘাটা মিষ্টির দোকানে আসেন। সেখানে মিষ্টি খাওয়া শেষে বাড়ী ফেরার পথে রাস্তা পারাপারের সময় ঢাকাগামী বিএমএফ পরিবহনের চাপায় শিশু আয়সা ঘটনাস্থলেই নিহত হয়। এ নিহতের ঘটনার প্রতিবাদে ট্যায়ার জ্বালিয়ে ঘন্টব্যাপি বিক্ষোভ করেন স্থানীয় জনতা ।
উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমদ্দার জানান, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছি। নিহত শিশুর লাশ উদ্ধার করেছি।
এব্যাপারে কালকিনি থানার ওসি জহিরুল আলম জানান, আমরা ঘটনাস্থলে এসে বিক্ষুদ্ধ জনতাকে সরিয়ে দিয়েছি এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে দিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















