ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

ট্রেনে উঠতে না পেরে পাথর নিক্ষেপ, যুবক গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

নাটোরে টিকিট কেটেও ট্রেনে উঠতে না পেরে ক্ষুব্ধ হয়ে ট্রেনে পাথর নিক্ষেপ ও দরজা ভাঙচুরের অভিযোগে আব্দুর রব (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত সোনিয়া বেগম নামে আরও এক নারী পলাতক রয়েছেন।

শুক্রবার (৫ জুন) দুপুরে নাটোর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনে এই ঘটনা ঘটে।

গ্রেপ্তার আব্দুর রব নাটোর সদর উপজেলার গোয়ালদিঘী গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আব্দুর রব ও সোনিয়া বেগম ঢাকা যাওয়ার জন্য চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের দুটি আসনবিহীন টিকিট কাটেন। শুক্রবার দুপুরে ট্রেনটি নাটোর স্টেশনে এসে দাঁড়ালে অতিরিক্ত ভিড়ের কারণে তারা ট্রেনে উঠতে ব্যর্থ হন। এতে ক্ষিপ্ত হয়ে তারা দুজনই রেললাইনের ওপর থেকে চলন্ত ট্রেনটির দিকে পাথর নিক্ষেপ করতে থাকেন। তাদের ছোড়া পাথরের আঘাতে ট্রেনের একটি কোচের কাঁচের দরজা ভেঙে যায়। এসময় স্টেশনে থাকা অন্য যাত্রীরা তাদের থামানোর চেষ্টা করলে তারা প্ল্যাটফর্মে উঠে আসেন।

পরে স্টেশনে কর্তব্যরত রেলওয়ে নিরাপত্তা কর্মীরা আব্দুর রবকে আটক করতে সক্ষম হলেও সোনিয়া বেগম পালিয়ে যান। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে আব্দুর রবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, ট্রেনে উঠতে না পেরে পাথর নিক্ষেপের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। রেলওয়ে নিরাপত্তা কর্মীরা একজনকে আটক করে রেখেছিল। তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্রেনে উঠতে না পেরে পাথর নিক্ষেপ, যুবক গ্রেপ্তার

প্রকাশিত : ১২:০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬