ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

প্লাস্টিকমুক্ত কুয়াকাটা গড়তে পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে সৈকতে পরিচ্ছন্নতা অভিযান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিকমুক্ত কুয়াকাটা গড়তে স্কুল, কলেজ ও বিশ্ব বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীরা সমুদ্র সৈকতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে। ৫ জুন

(শুক্রবার) সকাল থেকে দুপুর পর্যন্ত এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে ও Coals Global এর সহযোগিতায় ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা ২০২৬’ শীর্ষক এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আগত পাঁচ শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তারা সমুদ্র সৈকতের বিভিন্ন স্থান থেকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য সংগ্রহ করবেন।পাশাপাশি তারা পর্যটকদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে প্রচারণা চালান এবং সৈকত পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান শিক্ষার্থীরা।

সমুদ্র সৈকতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শেষে ট্যুরিজম পার্কে বিশ্ব পরিবেশ দিবসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ খলিল আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার আবু ইউসুফ বিপিএম (সেবা), কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মোঃ কাউছার হামিদ, পটুয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক লুবানা,কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন সভাপতি এম এ মোতালেব শরীফ, কুয়াকাটা পৌর বিএনপির সহসভাপতি জসিম উদ্দিন বাবুল, কুয়াকাটা দাখিল মাদ্রাসার সুপার সৈয়দ মোহাম্মদ ফারুক,পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, কুয়াকাটা ইমাম সমিতির সভাপতি মাওলানা মাওলানা মাঈনুল ইসলাম মান্নান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও COALS Global-এর প্রতিনিধিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নেহেরিন মাজিদ, সুইচ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিনিধিত্ব করেন মুইনুল আহসান ফয়সাল, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অপরদিকে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সংস্থাটির পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন,,দেশের অন্যতম নৈসর্গিক পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত। প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকতের বিশেষ আকর্ষণ হলো একই স্থান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগের বিরল সুযোগ। এ কারণে সারা বছর দেশি-বিদেশি লক্ষাধিক পর্যটকের পদচারণায় মুখর থাকে কুয়াকাটা।
তবে পর্যটকদের অসচেতনতা ও যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সৈকতের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত জমা হচ্ছে প্লাস্টিকের বোতল, পলিথিন, খাবারের মোড়কসহ নানা ধরনের কঠিন বর্জ্য। এসব বর্জ্য শুধু সৈকতের সৌন্দর্যই নষ্ট করছে না, বরং হুমকির মুখে ফেলছে সামুদ্রিক জীববৈচিত্র্য ও উপকূলীয় পরিবেশ। সকলের সহযোগিতা ও সচেতনতায় দূষনমুক্ত সমুদ্র সৈকত গড়ার আহবান জানান বক্তারা।

এ সময় তারা কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পরিকল্পিত আধুনিক পর্যটন নগরী গড়ে তুলতে এগিয়ে আসার আহবান জানান।

নিয়ম অমান্য করলে ডিএসসিসি নোটিশ-জরিমানার ব্যবস্থা করবে

প্লাস্টিকমুক্ত কুয়াকাটা গড়তে পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে সৈকতে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত : ১২:০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬