ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

দশমিনায় ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ি আটক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার বহরমপুর ইউনিয়নের নেহালগঞ্জ-দক্ষিণ দাসপাড়া এইচবিবি সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটক শহিদুল চৌকিদার (৩৫) ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দক্ষিণ আদমপুর গ্রামের বাসিন্দা এবং সাইফুল (২০) ও আরাফাত (২০) পার্শ্ববর্তী বাঁশবাড়ীয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড দক্ষিণ দাসপাড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে দশমিনা থানার এসআই শাহাবুদ্দিন হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল ওই সড়কে অভিযান চালায়। এ সময় ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করা ওই তিনজনের দেহ তল্লাশি করেন তারা। স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশিকালে শহিদুলের নিকট থেকে ৩০ পিস, সাইফুল ও আরাফাতের নিকট থেকে ২৫ পিস করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করে পুলিশ।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, আটক ওই তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান। আগামীকাল সকালে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

দশমিনায় ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ি আটক

প্রকাশিত : ০৮:১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬