ঢাকা ০৪:০২ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

রাজধানীর আদাবরের কুখ্যাত সন্ত্রাসী ও শীর্ষ মাদক ব্যবসায়ী হাসু গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৫৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

রাজধানীর আদাবর এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও শীর্ষ মাদক ব্যবসায়ী মাহমুদুল হাসান ওরফে হাসুকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ।

শনিবার (৬ জুন) আদাবর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

‎পুলিশ জানায়, আদাবরের কুখ্যাত সন্ত্রাসী ও শীর্ষ মাদক ব্যবসায়ী মাহমুদুল হাসান ওরফে হাসুর বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতিসহ ১৮টি মামলা রয়েছে। এছাড়াও, আদাবরের বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করতো।

‎এ বিষয়ে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, অভিযান চালিয়ে আদাবর এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও শীর্ষ মাদক ব্যবসায়ী হাসুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে আদাবর-মোহাম্মদপুর এলাকায় ১৮টির বেশি ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

রাজধানীর আদাবরের কুখ্যাত সন্ত্রাসী ও শীর্ষ মাদক ব্যবসায়ী হাসু গ্রেপ্তার

প্রকাশিত : ০৮:৫৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬