ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সুপারিনটেনডেন্ট নির্বাচিত মিজ শিরীন শবনম

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:২৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সুপারিনটেনডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মিজ শিরীন শবনম। তাঁর এ অসামান্য অর্জনে শিক্ষা অঙ্গনে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

মিজ শিরীন শবনম বর্তমানে বরিশালের সাগরদী প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)-এর সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণের মানোন্নয়ন এবং দক্ষ প্রশাসনিক নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।

এ উপলক্ষে সাগরদী পিটিআই, বরিশালের পক্ষ থেকে তাঁকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। এক শুভেচ্ছা বার্তায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, “মিজ শিরীন শবনমের এই গৌরবোজ্জ্বল সাফল্য আমাদের প্রতিষ্ঠানকে সম্মানিত ও গর্বিত করেছে। তাঁর নেতৃত্ব ও কর্মনিষ্ঠা শিক্ষা ক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।”
সহকর্মী ও শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেন, বিভাগীয় পর্যায়ের এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে তিনি জাতীয় পর্যায়েও কৃতিত্বের স্বাক্ষর রাখবেন। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের আরও সাফল্য কামনা করেন।
শিক্ষা সংশ্লিষ্ট মহলের মতে, এ ধরনের অর্জন শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬: বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সুপারিনটেনডেন্ট নির্বাচিত মিজ শিরীন শবনম

প্রকাশিত : ১১:২৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬