ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল বসতবাড়ি ও গবাদিপশু, গরু বাঁচাতে গিয়ে পথচারী দগ্ধ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:২৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়িসহ তিনটি ঘর ও একটি গাভী পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় গবাদিপশু রক্ষার চেষ্টা করতে গিয়ে এক পথচারী গুরুতর দগ্ধ হন।

স্থানীয় সূত্রে জানা যায়, রমজানপুর এলাকার রেজাউল হাওলাদারের বসতবাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও ততক্ষণে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, মূল্যবান সামগ্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের সময় ঘরে থাকা গবাদিপশুগুলোকে রক্ষা করতে গিয়ে এক পথচারী মারাত্মকভাবে দগ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে তিনটি গবাদিপশু দগ্ধ হয় এবং একটি গাভী ঘটনাস্থলেই মারা যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ অগ্নিকাণ্ডে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাতের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ফলে ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে।

কালকিনি ফায়ার সার্ভিস ইউনিটের লিডার মহিউদ্দিন আহমেদ বলেন, “ট্রিপল নাইনে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণ করা হবে।”

এ ঘটনায় স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিএনপির হাতেই সবচেয়ে নিরাপদ ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ: সংসদে অর্থমন্ত্রী

কালকিনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল বসতবাড়ি ও গবাদিপশু, গরু বাঁচাতে গিয়ে পথচারী দগ্ধ

প্রকাশিত : ০৩:২৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬