ঢাকা ১০:১০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের দেবীপুর নামক স্থানে মালবাহী ট্রাক নিয়ে বেইলী ব্রিজ ভেঙে মঠবাড়িয়া উপজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৫২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি: ‎পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা সড়কের দেবীপুর নামক স্থানে কাঁচামাল বোঝাই ট্রাক নিয়ে বেইলী ব্রিজ ভেঙে খালে পড়ে মঠবাড়িয়া উপজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছে। এ ঘটনায় পার্শ্ববর্তী জেলা বরগুনার সাথেও পিরোজপুরের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে চরম ভোগান্তিতে পরেছে এ সড়ক দিয়ে চলাচলকারী শতশত যানবাহন ও হাজারো মানুষ।

‎বুধবার (১০ জুন) ভোররাতে তুষখালি মঠবাড়িয়া এলাকার ব্যবসায়ী জাকির হোসেনের কাঁচামাল বোঝাই একটি ট্রাক অতিরিক্ত মাল নিয়ে ব্রিজের উপর উঠলে ব্রিজটি ভেঙে পরে। এ ঘটনার পর থেকে এ সড়কে সবধরনের যানচলাচল বন্ধ রয়েছে। এতে ব্রিজের দুইপাড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানান, ব্রিজটি ভেঙে পরার ঘটনায় আমরা উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। দ্রুত সময়ের মধ্যে ট্রাকটি উদ্ধার করে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে । তবে কখন নাগাদ যানচলাচল স্বাভাবিক হবে সে বিষয়ে সঠিক করে তিনি কিছু বলতে পারেননি।

পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের দেবীপুর নামক স্থানে মালবাহী ট্রাক নিয়ে বেইলী ব্রিজ ভেঙে মঠবাড়িয়া উপজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের দেবীপুর নামক স্থানে মালবাহী ট্রাক নিয়ে বেইলী ব্রিজ ভেঙে মঠবাড়িয়া উপজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত : ০৮:৫২:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬