ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

কর্মবিরতিতে ডেল্টার ইন্টার্ন চিকিৎসকরা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:৪১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

২০২৪ সাল থেকে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ২০ হাজার টাকা নির্ধারণ করা হলেও রাজধানীর মিরপুরের ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে তা অমান্য করার অভিযোগ উঠেছে। দেশের প্রায় সব প্রতিষ্ঠানে নতুন কাঠামো কার্যকর হলেও এই হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা এখনও আগের মতো মাত্র ১৫ হাজার টাকা করে ভাতা পাচ্ছেন। এই চরম ভাতা বৈষম্যের প্রতিবাদে এবং ভাতা বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে গত ৭ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন প্রতিষ্ঠানটির ইন্টার্ন চিকিৎসকরা।

এদিকে, আন্দোলনের চতুর্থ দিনে বুধবার (১০ জুন) কর্মবিরতির অংশ হিসেবে ডেল্টা হাসপাতাল সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন আন্দোলনকারীরা। এতে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের পাশাপাশি ডেল্টা মেডিকেল কলেজের বিভিন্ন ব্যাচের সাধারণ শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করে অংশ নেন।

ইন্টার্ন চিকিৎসকরা জানান, হাসপাতালে আগত রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে তারা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু দীর্ঘদিন ধরে তাদের কিছু ন্যায্য ও মানবিক দাবি অমীমাংসিত রেখে দেওয়ায় তা কাজের মান ও চিকিৎসকদের মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। দাবি আদায়ের লক্ষ্যে গত ৭ জুন হাসপাতালের পরিচালনা পর্ষদ ও প্রশাসনকে লিখিতভাবে অবহিত করেই তারা এই অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন। কিন্তু চার দিন পার হয়ে গেলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ বা আলোচনার উদ্যোগ নেয়নি। এরই পরিপ্রেক্ষিতে তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

ইন্টার্ন চিকিৎসকদের উত্থাপিত ৪ দফা দাবিগুলো হলো— বেতন কাঠামো পুনর্বিবেচনা ও বৈষম্য দূরীকরণ, প্রতি মাসে নিয়মিত বেতন প্রদান, ইন্টার্নদের কক্ষের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ডিউটি চলাকালীন নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা।

আন্দোলনরত চিকিৎসকরা বলেন, সরকারি পে-স্কেল ও প্রজ্ঞাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্নদের বর্তমান মাসিক ভাতা ১৫ হাজার টাকা থেকে বৃদ্ধি করে দ্রুত ২০ হাজার টাকা করতে হবে। একই সঙ্গে যারা বর্তমানে ‘অবৈতনিক’ (নন-পেইড) হিসেবে সেবা দিচ্ছেন, তাদের জন্য ন্যূনতম ৫ হাজার টাকা মাসিক ভাতার ব্যবস্থা করতে হবে। এ ছাড়া, প্রতি মাসের প্রথম ৭ কর্মদিবসের মধ্যে ইন্টার্ন চিকিৎসকদের বকেয়াসহ নিয়মিত বেতন পরিশোধ নিশ্চিত করার দাবি জানান তারা।

কক্ষের সুযোগ-সুবিধার বিষয়ে তারা বলেন, ইন্টার্নদের জন্য নির্ধারিত কক্ষে পর্যাপ্ত জায়গা, লকার ও বিশ্রামের জন্য প্রয়োজনীয় বেডের ব্যবস্থা করতে হবে। কক্ষের নিরাপত্তা, পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি পুরুষ ইন্টার্নদের কক্ষটি দ্রুত শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) করতে হবে। একই সঙ্গে ডিউটি চলাকালীন চিকিৎসকদের ব্যক্তিগত নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে পর্যাপ্ত সরঞ্জাম এবং পর্যাপ্ত সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করতে হবে।

বিক্ষোভ সমাবেশে ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আবু হেনা রাব্বি বলেন, “২০২৪ সালের ৮ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ইন্টার্ন চিকিৎসকদের বেতন ১৫ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়। এরপর সব সরকারি মেডিকেলে এই ভাতা বাড়লেও বেসরকারি মেডিকেলগুলোতে শুরুতে কিছুটা স্থবিরতা ছিল। তবে, সময়ের সঙ্গে সঙ্গে বর্তমানে বাংলাদেশের প্রায় সব বেসরকারি মেডিকেলেই ইন্টার্ন চিকিৎসকদের বেতন ২০ হাজার টাকা করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ডেল্টা মেডিকেল কলেজ ‘এ’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও আমাদের ইন্টার্নদের এখনও ১৫ হাজার টাকা করে বেতন দিচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয় ও বৈষম্যমূলক।”

তিনি আরও বলেন, ‘৪ দিন ধরে আমরা সব ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতিতে থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নেয়নি, এমনকি কোনো আশ্বাসও দেয়নি। তাই বাধ্য হয়ে আমরা ডেল্টা মেডিকেল কলেজের সব ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে রাজপথে নেমেছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইন্টার্ন চিকিৎসক ক্ষোভ প্রকাশ করে জানান, এর আগেও যখন বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করা হয়েছিল, তখন হাসপাতাল কর্তৃপক্ষ ইন্টার্নদের নানা ভয়-ভীতি দেখিয়ে এবং একাডেমিক শাস্তির হুমকি দিয়ে জোরপূর্বক আন্দোলন ছত্রভঙ্গ করে দিয়েছিল। সেই সুযোগ নিয়ে এখনও পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

কর্মবিরতিতে ডেল্টার ইন্টার্ন চিকিৎসকরা

কর্মবিরতিতে ডেল্টার ইন্টার্ন চিকিৎসকরা

প্রকাশিত : ১২:৪১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬