ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

আ খ ম হাসান ব্যতিক্রম রূপে, নেপথ্যের গল্প জানালেন নির্মাতা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৪০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

অভিনয় জগতে তিনি অনেক পুরোনো, তার ক্যারিয়ারও বেশ দীর্ঘ। এতকাল মূলত ছোট পর্দাতেই ছিল তার একক আনাগোনা। শুরু থেকেই নিজের দুর্দান্ত অভিনয়গুণে দর্শকহৃদয় জয় করে নিয়েছেন তিনি। বিশেষ করে জনপ্রিয় নাট্যকার বৃন্দাবন দাসের রচনায় ‘রঙের মানুষ’ কিংবা ‘হারকিপটে’র মতো জনপ্রিয় ধারাবাহিক নাটকগুলোতে তার সাবলীল ও অনবদ্য উপস্থিতি এখনো দর্শকের মুখে মুখে ফেরে। বলা হচ্ছে দর্শকপ্রিয় অভিনেতা আ খ ম হাসানের কথা।

কালের পরিক্রমায় বিনোদনের মাধ্যম পাল্টাচ্ছে, দর্শক এখন ওটিটিমুখী হচ্ছেন। আর নতুন এই মাধ্যমে যখন ছোট পর্দার এমন দাপুটে ও পুরোনো অভিনেতাদের দেখা মেলে, তখন দর্শকেরা শুধু অভিভূতই হন না, নস্টালজিকও হয়ে পড়েন। আ খ ম হাসানের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছে। ওটিটি প্ল্যাটফর্ম চরকি অরিজিনালের আসন্ন ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’–এ দেখা যাবে এই অভিনেতাকে।

সম্প্রতি ফেসবুকে আ খ ম হাসান নিজেই এই চলচ্চিত্রে তার চরিত্রটির একটি বিশেষ লুক শেয়ার করেন। যেখানে তাকে ভেজা চুলে, চোখে জল ও এক চরম আকুলতা মেশানো বিষণ্ণ ও আতঙ্কিত চাউনিতে তাকিয়ে থাকতে দেখা গেছে। নতুন এই লুক প্রকাশ পেতেই সামাজিক মাধ্যমে দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।

আ খ ম হাসান ব্যতিক্রম রূপে, নেপথ্যের গল্প জানালেন নির্মাতা

আ খ ম হাসান ব্যতিক্রম রূপে, নেপথ্যের গল্প জানালেন নির্মাতা

প্রকাশিত : ১০:৪০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬