ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

ভার‌তের নতুন হাইকমিশনার এলেন বাংলা‌দে‌শে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:২১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ৪৩ বার দেখা হয়েছে

বাংলাদেশে এসে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। স্ত্রী মৃণাল ত্রিবেদীকে নি‌য়ে আজ (শুক্রবার) দুপু‌রে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত চেকপয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তি‌নি।

ভারতীয় হাইক‌মিশন জানিয়েছে, দীনেশ ত্রিবেদী এবং মৃণাল ত্রিবেদীকে বাংলাদেশে উষ্ণ অভ্যর্থনা জানান ডেপুটি হাইকমিশনার পবন বঢ়ে।

বাংলা‌দে‌শে ভার‌তের নতুন হাইক‌মিশনার হি‌সে‌বে এপ্রিলের শে‌ষের দি‌কে আনুষ্ঠা‌নিকভা‌বে ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে নিয়োগ দেওয়া হয়।

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক তলানিতে ঠেকে। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকা ও দিল্লি সেই তিক্ততা কাটিয়ে সম্পর্ক পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নিচ্ছে উভয় পক্ষ। এমন সময়ে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে রাজনীতিবিদ দিনেশ ত্রিবেদীকে পাঠাচ্ছে নরেন্দ্র মোদি সরকার। এর মধ্য দি‌য়ে দীর্ঘদিন পর কোনো রাজনীতিবিদকে বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্ব দিলো ভারত।

৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক রেলমন্ত্রী। মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ২০১২ সালে রেল বাজেট পেশ করার সময় যাত্রী ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়ে তিনি দলীয় নেতৃত্বের তোপের মুখে পড়েন এবং পদত্যাগ করতে বাধ্য হন।

জনপ্রিয় সংবাদ

আগস্টেই যোগদান চান সরকারি প্রাথমিকের নতুন শিক্ষকরা

ভার‌তের নতুন হাইকমিশনার এলেন বাংলা‌দে‌শে

প্রকাশিত : ০৪:২১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬