ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

দুমকিতে স্টারআপ সাইন্স প্রজেক্ট এ্যান্ড ইনোভেশন আইডিয়া বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৩৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

জাহিদুল ইসলাম,দুমকি প্রতিনিধিঃ এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ” মেধা, বিজ্ঞান উদ্যোগ ও উদ্ভাবনের দেশ- সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে পটুয়াখালীর দুমকিতে মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দুমকি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী -১ আসনের সাংসদ মনোনিত প্রতিনিধি সাবেক জেলা প্রশাসক একেএম জব্বার ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ পরিচালক মোঃ খলিলুর রহমান।

সদস্য সচিবের দায়িত্ব পালন করেন দুমকি উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার একেএম শফিকুল ইসলাম। দুমকি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ জামাল হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সরকারি জনতা কলেজের সহযোগী অধ্যাপক মোঃ শহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রতিযোগিতায় দুমকি এনকে বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রথম, সৃজনি বিদ্যানিকেতনের কলেজ শাখা দ্বিতীয় এবং উত্তর মুরাদিয়া বশিরিয়া ফাজিল মাদ্রাসা তৃতীয় স্থান অর্জন করে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

দেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণ

দুমকিতে স্টারআপ সাইন্স প্রজেক্ট এ্যান্ড ইনোভেশন আইডিয়া বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৬:৩৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬