ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ সিটির অভিযানে ১৪ হাজার টাকা জরিমানা ৪ ব্যবসায়ীকে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:২৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ১০২ বার দেখা হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন চানমারী ঘাট থেকে খিলগাঁও রেল ক্রসিং পর্যন্ত এলাকায় অবৈধ দখল, ফুটপাত ও সড়ক প্রতিবন্ধকতামুক্ত রাখতে উচ্ছেদ অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে চার ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি  করপোরেশনের মুখপাত্র রাসেল রহমান জানান, অভিযান চলাকালে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর বিধান অমান্য করায় তিনজন ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী স্বাস্থ্যসম্মত উপায়ে মাংস বিক্রয় ও সংরক্ষণ সংক্রান্ত বিধান লঙ্ঘনের দায়ে এক জন মাংস বিক্রেতাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে জব্দকৃত বিভিন্ন আসবাবপত্র ও সামগ্রী তাৎক্ষণিকভাবে (অন-স্পট) নিলামের মাধ্যমে ছয় হাজার টাকায় বিক্রয় করা হয়।

জনস্বার্থে নগরীর সড়ক, ফুটপাত ও জনসাধারণের চলাচলের স্থান দখলমুক্ত রাখা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নগর পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলে ঢাকা দক্ষিণ সিটির পক্ষ থেকে জানানো হয়।

নিরাপদ খাদ্য নিশ্চিতে এন্টিবায়োটিকের অপব্যবহার রোধে পোল্ট্রি খামারীদের আহ্বান পবিপ্রবি’র উপাচার্যের

দক্ষিণ সিটির অভিযানে ১৪ হাজার টাকা জরিমানা ৪ ব্যবসায়ীকে

প্রকাশিত : ০৯:২৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬