ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

কুমিরের আক্রমণে নারী জেলে নিহত সুন্দরবনে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৮৮ বার দেখা হয়েছে

সুন্দরবনের শ্যালা নদীতে কুমিরের হামলায় সেলিনা বেগম (৫৫) নামে এক নারী জেলে নিহত হয়েছেন। বুধবার (১৭জুন) সন্ধ্যা প্রায় ৬টার দিকে বাগেরহাটের মোংলার জয়মনি লঞ্চঘাট-সংলগ্ন এলকায় এ ঘটনা ঘটে।

নিহত সেলিনা বেগম মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্দা।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস মরদহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজন জানান, সেলিনা বেগম সুন্দরবনের শ্যালা নদীতে চিংড়ি মাছের রেনু পোনা সংগ্রহের জন্য জাল টানছিলেন। এ সময় হঠাৎ একটি কুমির তাকে আক্রমণ করে নদীর পানিতে টেনে নিয়ে যায়। ঘটনাস্থলে থাকা অন্য জেলেরা তার মরদেহ উদ্ধার করেছেন।

দীপন চন্দ্র দাস বলেন, শ্যালা নদীতে মাছ ধরার সময় কুমিরের আক্রমণে সেলিনা বেগম নামে এক নারী জেলে প্রাণ হারিয়েছেন।

এ ঘটনায় সুন্দরবন-সংলগ্ন নদী ও খালে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বন বিভাগ ও স্থানীয় প্রশাসন জেলেদের আরও সতর্কতার সঙ্গে সুন্দরবনের নদী-খালে চলাচল ও মাছ ধরার আহ্বান জানিয়েছে।

রাউজানে বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত

কুমিরের আক্রমণে নারী জেলে নিহত সুন্দরবনে

প্রকাশিত : ১২:১৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬