জাহিদুল ইসলাম,দুমকি প্রতিনিধিঃ লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসেনের মৃত্যুতে দুমকি উপজেলা বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষক সমিতির আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে শিক্ষক সমিতির কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, বেসরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ জামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক আঃ জব্বার হাওলাদার, আজিজ আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আহসানুল হক, দক্ষিণ বঙ্গ কৃষি ইনস্টিটিউট এর অধ্যক্ষ জসিম উদ্দিন সুমন, আহমেদ হারুন কারিগরি ইনস্টিটিউটের অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন, লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান আশ্রাফ, মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল লস্কর প্রমুখ। বক্তব্য রাখেন,মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তারিকুল ইসলাম,
দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহামুদা আক্তার হেপী, মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসিমা বেগম,সৃজনী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আঃ কুদ্দুস, উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান, প্রধান শিক্ষক আঃ ছালাম, মোঃ কামাল হোসেন, জহিরুল ইসলাম, গৌতম চন্দ্র হালদার, মোঃ হারুন অর রশিদ, জায়েদ বিন আলী, মোঃ আবু ইছা।
এসময় উপজেলা বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া অনুষ্ঠানে মরহুম জাহাঙ্গীর হোসেনের , ছেলে, চাচা ও একমাত্র ভাই উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ডেস্ক রিপোর্ট 






















