ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

ডিমলায় এনসিপির কমিটিতে আহ্বায়ক শাহ আজিজুর ও সদস্য সচিব রাশেদ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩৬ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে শাহ আজিজুর রহমানকে আহ্বায়ক ও রাশেদ ইসলামকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (১৭ জুন)মধ্যরাতে নীলফামারী জেলা শাখার আহ্বায়ক আব্দুল মজিদ ও সদস্য সচিব ডা. কামরুল ইসলাম (দর্পণ) এই কমিটির অনুমোদন দেন।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন ডিপ্লোমা চিকিৎসক আজিবর রহমান লেবু ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন সাবেক সেনা কর্মকর্তা  সোহরাব হোসেন।
অনুমোদনের শর্ত অনুসারে, নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী এক মাসের মধ্যে উপজেলার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করতে হবে। এছাড়া আগামী দুই মাসের মধ্যে উপজেলার সব ইউনিয়নে কমিটি গঠন সম্পন্ন করতে হবে। ঘোষণার তারিখ থেকে ছয় মাসের জন্য এই কমিটি কার্যকর থাকবে।
কমিটির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন মো. মোশাররফ হোসেন মিন্টু, হেলাল উদ্দিন (অবসরপ্রাপ্ত শিক্ষক), মো. সাইফুল ইসলাম ও  আব্দুল জব্বার।
সাংগঠনিক সম্পাদক মো. জিয়ারুল ইসলাম জিয়া এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. রফিকুজ্জামান রফিক।
সম্পাদকীয় পদগুলোতে বিভিন্ন পেশাজীবীদের সম্পৃক্ত করা হয়েছে। শিক্ষা বিষয়ক সম্পাদক হয়েছেন দিলীপ কুমার (বিএসসি শিক্ষক), কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিম ইসলাম ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডিপ্লোমা চিকিৎসক রাসেল ইসলাম।
এ ছাড়াও কমিটিতে জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হয়েছেন আহত যোদ্ধা আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ ওবায়দুল ইসলাম সবুজ, দপ্তর সম্পাদক মোহাম্মদ প্রিন্স, প্রচার সম্পাদক সন্তোষ কুমার রায়, মহিলা বিষয়ক সম্পাদক দিল আফরোজ শায়লা পারভিন (অবসরপ্রাপ্ত শিক্ষিকা)ও সীমান্ত অধিবাসী কল্যাণ ও সার্বভৌম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা।

প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন

ডিমলায় এনসিপির কমিটিতে আহ্বায়ক শাহ আজিজুর ও সদস্য সচিব রাশেদ

প্রকাশিত : ১০:০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬