ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

শেরপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সিরাজ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে
বগুড়ার শেরপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে তিনি অংশ নেন।
দিনের কর্মসূচির শুরুতে তিনি শেরপুর পৌর এলাকার টাউন কলোনিতে অবস্থিত শেরপুর অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস, ব্যাগ, শিক্ষা উপকরণ ও হুইলচেয়ার বিতরণ করেন। পরে তিনি টাউন কলোনি এ জে উচ্চবিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন।
এরপর শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য সিরাজ। এ ছাড়া তিনি শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।
শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। জাতীয় বাজেটে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে, যা আগামী পাঁচ বছরে ধাপে ধাপে ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে শিক্ষকদের পেশাগত দক্ষতা ও গুণগত মান বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য সামনে রেখে সরকার শিক্ষকদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করেছে। এসব উদ্যোগের সফল বাস্তবায়ন শিক্ষকদের পেশাদার দায়িত্ববোধ ও আন্তরিকতার ওপর নির্ভর করবে। তাই দল-মতের ঊর্ধ্বে থেকে শিক্ষকদের দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানগুলোতে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক মেয়র জানে আলম খোকা, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান হারেজ, বিসিবির পরিচালক ও বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েলসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন

শেরপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সিরাজ

প্রকাশিত : ১০:০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬