ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

দূষিত শহরের তালিকা থেকে নাম পরিবর্তনে একসঙ্গে কাজ করতে হবে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান এবং যানজটের জন্য নগরীর পরিচিতি কোনোভাবেই দেশের জন্য গৌরবের বিষয় নয়। এ পরিস্থিতি পরিবর্তনে সরকার ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।

শুক্রবার (১৯ জুন) রাজধানীর রমনা কালীমন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রমে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, দেশের প্রতিটি নাগরিক যদি নিজ নিজ বাড়ির আঙিনা, খালি জায়গা কিংবা ছাদে অন্তত একটি করে গাছ লাগান, তাহলে তা পরিবেশ রক্ষায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন আইল্যান্ড ও সড়ক বিভাজকে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করছে। সরকারি কর্মসূচিকে সফল করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বৃষ্টির পানি জমে থাকলে মশার প্রজনন বৃদ্ধি পায়। তাই বাসাবাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি।

আবদুস সালাম বলেন, নিজেদের তৈরি মশার প্রজননস্থল বন্ধ না করে শুধু সিটি করপোরেশনের দিকে তাকিয়ে থাকলে হবে না। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

দূষিত শহরের তালিকা থেকে নাম পরিবর্তনে একসঙ্গে কাজ করতে হবে

প্রকাশিত : ০৯:০২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬