ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

দুমকিতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:২৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

দুমকি প্রতিনিধিঃ “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি,আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে দুমকিতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়েছে। রবিবার বেলা ৩ টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিস হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সুফিয়ান ইমরান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জি এম এনামুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নমিতা রানী, সিনিয়র সাংবাদিক মোঃ জসিম উদ্দিন, দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান খান প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন আংগারিয়া ও শ্রীরামপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ মাইনুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা জনসংখ্যা দিবসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। আলোচনা শেষে বিভিন্ন ইউনিয়নের শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

জনপ্রিয় সংবাদ

শহীদ জিয়া থেকে তারেক রহমান: দক্ষিণাঞ্চলের মানুষের আস্থার ইতিহাস

দুমকিতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৭:২৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬