ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

গাজীপুরে শব্দ দূষণ রোধে জেলা প্রশাসকের ১২ সপ্তাহের কার্যকরী পদক্ষেপঃ কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:২৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর জেলা জুড়ে যানবাহনের হর্ন এবং হাইড্রোলিক হর্নের মতো মারাত্মক শব্দ দূষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। শব্দ দূষণ নিয়ন্ত্রণে আগামী ১২ সপ্তাহের (৩ মাস) একটি বিশেষ ও কার্যকরী উদ্যোগ বা ক্র্যাশ প্রোগ্রাম গ্রহণ করা হয়েছে।
​আজ (বুধবার) জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় এই সিদ্ধান্তের কথা জানান গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূইয়া। গাজীপুরকে শব্দ দূষণমুক্ত ও একটি শান্ত-মনোরম নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।
​আগামী ১২ সপ্তাহ ধরে জেলার প্রতিটি এলাকায় শব্দ দূষণ বিরোধী বিশেষ সচেতনতা ও আইনগত অভিযান চালানো হবে। হাইড্রোলিক হর্ন ও উচ্চ শব্দের বিরুদ্ধে যানবাহনগুলোতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং আবাসিক এলাকায় উচ্চ শব্দে হর্ন বাজানোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রথমে সচেতনতা বৃদ্ধি করতে ফানি জরিমানা এবং ক্রমান্বয়ে কঠোর জরিমানা ও শাস্তির ব্যবস্থা করা হবে। জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, পুলিশ প্রশাসন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা যৌথভাবে এই কর্মসূচি সফল করতে কাজ করবেন।
​”শব্দ দূষণ শুধু পরিবেশেরই ক্ষতি করছে না, এটি মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং শিক্ষার্থীদের ক্ষতি সবচেয়ে বেশি হচ্ছে।
গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূইয়া বলেন, আগামী ১২ সপ্তাহ আমরা মাঠ পর্যায়ে কঠোর তদারকি করব এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। গাজীপুর জেলাকে শব্দ দূষণ মুক্ত করতে এই কার্যকরী পদক্ষেপ নেয়া হচ্ছে।
​মতবিনিময় সভায় উপস্থিত সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ জেলা প্রশাসকের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানান এবং গাজীপুরকে শব্দ দূষণমুক্ত করতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বসাধারণকে অপ্রয়োজনে হর্ন না বাজানো এবং উচ্চ শব্দ সৃষ্টি থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী চট্টগ্রাম সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

গাজীপুরে শব্দ দূষণ রোধে জেলা প্রশাসকের ১২ সপ্তাহের কার্যকরী পদক্ষেপঃ কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

প্রকাশিত : ১১:২৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬