ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মাদরাসা বোর্ড দাখিল প্রাইভেট পরীক্ষায় রেজিস্ট্রেশনের সময় বাড়িয়েছে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

২০২৭ সালের দাখিল (প্রাইভেট) পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়িয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে। আর পরীক্ষার্থীদের তথ্য এন্ট্রির শেষ সময় ৩০ সেপ্টেম্বর।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামানের সই করা জরুরি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এর আগে যারা নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি, তাদের দাখিল প্রাইভেট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ২০২৭ সালের দাখিল পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারিত মাদরাসা থেকেই শুধু দাখিল প্রাইভেট পরীক্ষার রেজিস্ট্রেশন করা যাবে। তবে ২০২৭ সালের দাখিল প্রাইভেট পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক পরীক্ষার্থীদের বয়স ২০২৭ সালের ১ জানুয়ারি তারিখে কমপক্ষে ১৯ বছর হতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, রেজিস্ট্রেশন ফি হিসেবে পরীক্ষার্থীপ্রতি ২৪১ টাকা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যেকোনো ব্রাউজার থেকে www.ebmeb.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ই-এসআইএফে প্রতিষ্ঠানের ইআইআইএন ও এন্ট্রি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর পেমেন্ট অপশনে গিয়ে শিক্ষার্থীর সংখ্যা এন্ট্রি করে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে।

মাদরাসা বোর্ড দাখিল প্রাইভেট পরীক্ষায় রেজিস্ট্রেশনের সময় বাড়িয়েছে

মাদরাসা বোর্ড দাখিল প্রাইভেট পরীক্ষায় রেজিস্ট্রেশনের সময় বাড়িয়েছে

প্রকাশিত : ১২:১০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬