ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বীরগঞ্জে জুয়া খেলার অপরাধে ২ জনকে ১০ দিনের জেল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:২৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে জুয়া খেলার অপরাধে ২ জনকে জরিমানা ও ১০ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।

উপজেলার ভোগনগর ইউনিয়নের ভাবকী গ্রামের একটি ইক্ষু (কুশার) ক্ষেতের ভিতরে ২০ সেপ্টেম্বর রবিবার বিকালে বীরগঞ্জ থানার এসআই দিপু, এসআই শিপু ও এসআই দীননাথ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ২ জনকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ আটক করে।

আটককৃতরা হলেন পৌর শহরের মাকড়াই গ্রামের আব্দুল হাকিম এর পুত্র চিহ্নিত জুয়ারু আব্দুল মতিন ও একই এলাকার মৃত সেলিমের ছেলে মঞ্জুরুল ইসলাম।

পুলিশ কর্তৃক আটককৃত ২ জনকে জুয়া খেলার অপরাধে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বীরগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন একজনকে ৬ হাজার টাকা, ওপরজনকে ৩ হাজার টাকা জরিমানা এবং দশ (১০) দিনের সাজা প্রদান করেন।

এসআই দিপু কুমার রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি বড় জুয়ার আসর বসার খবর পেয়ে পুলিশের দল অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ২ জনকে আটক করা সম্ভব হয়েছে।

বীরগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর বাদশা রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুয়া সহ যে কোন ধরনের অপরাধ দমনে পুলিশের তৎপর। জুয়া প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় কঠোর অবস্থানে রয়েছে।

বীরগঞ্জে জুয়া খেলার অপরাধে ২ জনকে ১০ দিনের জেল

প্রকাশিত : ১০:২৯:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬