ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

জলঢাকায় ট্রাক ও অটোচার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ  নিহত ১, আহত ২

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:১৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ২৯ বার দেখা হয়েছে

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় ট্রাক ও অটোচার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২।

রোববার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার গোলনা ইউনিয়নের খারিজা গোলনা এলাকার দিঘীরপাড় নামক স্থানে জলঢাকা-ডিমলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নলিত চন্দ্র রায় (৫৫) নামে এক ব্যক্তি নিহত ও  ভ্যান চালক সহ আহত  দুজন।

এলাকাবাসী জানান নিহত নলিত চন্দ্র রায় খারিজা গোলনা ঝাউপাড়া এলাকার মৃত মটুরু চন্দ্র রায়ের ছেলে। আহতরা হলেন, একই ইউনিয়নের খারিজা গোলনা পূর্বপাড়া এলাকার ভ্যানচালক চান মিয়া (৪৫) ও মো. আজগার আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকালে গোলনার নবাবগঞ্জ বাজার থেকে যাত্রী নিয়ে একটি অটোচার্জার ভ্যান জলঢাকার দিকে যাচ্ছিল। পথে দিঘীরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ট-২৪-৪৪১৪ নম্বরের একটি ট্রাকের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানের তিন যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

তবে রংপুরে নেওয়ার পথে নলিত চন্দ্র রায়ের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ ট্রাকটি জব্দ করে।

জলঢাকা থানা অফিসার ইনচার্জ মো. নাজমুল আলম জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক ও সহকারী পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

বরগুনায় ঠিকাদারদের মানববন্ধন নতুন রেট শিডিউলের দাবিতে সব টেন্ডার বয়কটের ঘোষণা

জলঢাকায় ট্রাক ও অটোচার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ  নিহত ১, আহত ২

প্রকাশিত : ০১:১৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬